হলদিয়ার বঙ্গ জননী বাহিনীর সভানেত্রীর দায়িত্বে দিপালী দেবনাথ - The News Lion

হলদিয়ার বঙ্গ জননী বাহিনীর সভানেত্রীর দায়িত্বে দিপালী দেবনাথ

 


দি নিউজ লায়ন;  প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্থ বহু মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবী দিপালী দেবনাথ (বাগ)। দিপালী দেবীকে তার জনসংযোগ ও মহিলা সমাজে গ্রহণযোগ্যতা কে মান্যতা দিয়ে হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর সভানেত্রীর দায়িত্ব দেওয়া হলো দিপালী দেবনাথকে (বাগ) ।


উল্লেখ্য, তৃণমূল মহিলা সংগঠনের এটি আর একটি শাখা সংগঠন। একটি সাধারণ ঘরের মহিলাকে এহেন দায়িত্ব দেওয়ার খবর হলদিয়াবাসী জানার ফলে সারা হলদিয়া জুড়ে মহিলাদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে , ইতি মধ্যে হলদিয়া শহরে বিভিন্ন ওয়ার্ডের মহিলারা এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করতে শুরু করেন। 


দিপালী দেবনাথ (বাগ) এই দায়িত্ব দেওয়ার জন্য পূর্ব মেদিনীপুর জেলা বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী তথা পশ্চিম বঙ্গ মহিলা তৃনমূল কংগ্রেসের রাজ্য সহ- সভানেত্রী শিখা মাইতি কে অসংখ্য ধন্যবাদ জানান।তার সাথে সাথে বলেন আমি এই দায়িত্ব নিয়ে আগামীদিনে হলদিয়া শহরে মহিলাদের কে একত্রিত করে আমাদের এই বঙ্গ জননী বাহিনী মহিলা সংগঠন কে শক্তিশালী করে আমাদের সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাতকে শক্তিশালী করবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.